• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বকশীগঞ্জে ওয়াশ প্রকল্পের নলকূপ স্থাপন কার্যক্রম বিষয়ে সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি ঃ
জামালপুরের বকশীগঞ্জে সাজেদা ফাউন্ডেশনের সেইফ ওয়াটার সাপ্লাই অ্যান্ড হাইজিন প্রমোশন প্রজেক্ট এর আওতায় নলকূপ স্থাপন বিষয়ে ‘সমাপনী কর্মশালা’ বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
সাজেদা ফাউন্ডেশনের বকশীগঞ্জ প্রকল্প কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা।
সাজেদা ফাউন্ডেশনের প্রোগ্রাম সমন্বয়কারী লুতফর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, প্রকল্প প্রকৌশলী আমজাদ হোসেন, বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক তালুকদার, ইউপি সচিব সুলতান মাহমুদ, নিলক্ষিয়া ইউপি সচিব বজলুল করিম, ইউপি সদস্য আবদুর রহিম , জুলিয়া পারভিন, আনোয়ার হোসেন প্রমুখ।
এ সময় উন্মুক্ত আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রকল্পের কার্যক্রম, অগ্রগতি ও কাজের মানের বিষয়ে আলোচনা করেন।
কর্মশালায় জানানো হয় সেইফ ওয়াটার সাপ্লাই অ্যান্ড হাইজিন প্রমোশন প্রজেক্টটি সাজেদা ফাউন্ডেশন বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড়, নিলক্ষিয়া ও মেরুরচর ইউনিয়নে বাস্তবায়ন করেছেন।
গত ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সময়ের মধ্যে এই তিনটি ইউনিয়নে ২৫০ টি নলকূপ গোড়া পাঁকাকরণ সহ স্থাপন করা হয়। এতে করে এক হাজার পরিবার নিরাপদ পানির সুবিধা পাবেন।
সাসটাইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) এর ৬ নম্বর অভিষ্টকে সামনে রেখে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।