• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার 

ইসলামপুরে ভূমিহীন ও গৃহহীনদের দূর্যোগ সহনীয় পাকা ঘর পরিদর্শন

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনে গৃহনির্মাণ প্রকল্পের আওতায় ১ম ও ২য় পর্যায়ে নির্মিত পাকা ঘরের বর্তমান অবস্থান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি দল।
শনিবার বিকালে উপজেলার সদর,বেলগাছাসহ বিভিন্ন ইউনিয়নের নির্মিত গৃহহীনদের ঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকল্প প্রকৌশলী আবুল কালাম আজাদ,সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম,উপ সহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম। পরিদর্শন দল সুবিধাভোগীদের নিকট নানা বিষয় জিজ্ঞাসা করেন এবং ঘরের দেয়াল ও চারপাশ দেখে নির্মান কাজের সন্তোষ প্রকাশ করেন।
পচাবহলা গ্রামের বুধু মন্ডল ও সখিনা বেগম সন্তুষ্টী প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে পেয়ে সুখে আছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য দোয়া করেন তিনি। ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিন জানান, সদর ইউনিয়নে যে কয়টা ঘর বরাদ্ধ করা হয়েছে তা গুনগত মানসম্মত কাজ হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর সূত্রে জানা গেছে, মুজিবশর্তবর্ষ উদযাপন উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনদের জন্য পুনর্বাসনে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার প্রথম পর্যায়ে ৮৮ ও ২য় পর্যায়ে ২০০ ঘর নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগীদের হাতে জমির দলিল ও চাবি হস্তান্তর করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মাজহারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু প্রমূখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।