• সোমবার, ১৮ মে ২০২৬, ০১:০৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত

জামালপুরে জমি নিয়ে বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা

 

আসমাউল আসিফ ঃ

জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ও তার স্ত্রীর উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে আহত ওই মুক্তিযোদ্ধার স্ত্রী শামীমা আক্তার জাহান বাদী হয়ে হামলার অভিযোগে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানাগেছে, জামালপুর সদর উপজেলার পূর্বপাড় দিঘুলী খামার বাড়ী এলাকার বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের সাথে একই এলাকার মৃত মোজাফফর হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান মঞ্জুর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জেরে রবিবার রাতে মোস্তাফিজুর রহমান ও তার ছেলে ত্রিসাদসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ওই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে মুক্তিযোদ্ধার স্ত্রী শামীমা আক্তার জাহানের উপর হামলা চালায় ও আহত করে। হামলায় বাধা দিতে গেলে মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের ওপরেও হামলা চালায় ও মোয়াজ্জেম হোসেনের মাথায় আঘাত লাগে এবং তিনি গুরুতর আহত হন। তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সোমবার দুপুরে শামীমা আক্তার জাহান বাদী হয়ে হামলার অভিযোগে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং মোস্তাফিজুর রহমান মঞ্জু নামে এক আসামীকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।