• মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জামালপুরে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ উদ্বোধন

এম.,এফ.এ মাকামঃ

জামালপুরে সদর উপজেলার নব নির্মিত মুক্তিযোদ্ধা সংসদের ভবন শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১২সেপ্টেম্বর)দুপুরে শহরের রানীগঞ্জ বাজার সংলগ্ন উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভবন শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এর শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলা প্রশাসক মোর্শেদা জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি,মো,মোজাফফর হোসেন এমপি,
বিশেষ অতিথি, অতিরিক্ত পুলিশ সুপার সিমা রানী সরকার,অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মো, মোখলেছুর রহমান,
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানো,সাবেক ডেপুটি কমান্ডার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মো, সুজায়েত আলী, প্রমুখ।
এসময় বক্তারা জানান,পর্যায়ক্রমে দেশের সকল উপজেলায় একটি করে আধুনিক মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন নির্মান করা হবে। এছাড়াও বর্তমান সরকার বঙ্গ বন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মুক্তিযোদ্ধাদের পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। তাদের ভাতা সর্বোচ্চ বৃদ্ধি করেছে।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি,মো,মোজাফফর হোসেন এমপি,জানান এই সরকার দেশের সুর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের বর্তমান সময় উপযোগী সংসার চলাতে অর্থিক সুযোগ বৃদ্ধির করার সাথে তাদের আবাসনের জন্য পাকা ঘর তৈরি করে দিচ্ছে। এবং মৃত্যুর পর বীর মুক্তিযোদ্ধাদের কবর পাকা করে দেওয়া হবে। আগামী দিনে তারা আরো সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। এছাড়াও কোন মুক্তিযোদ্ধা যে কোন সমস্যা পরলে আমাকে প্রকাশ্যে না বলতে পারলে গোপনে জানালে আমি সমাধান করার চেষ্টা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।