• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান

দেওয়ানগঞ্জে মসজিদের দান বাক্সে প্রস্রাব ও ইমামকে হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

এস এম খোরশেদ আহম্মেদ  ঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের সর্দারপাড়া  জামে মসজিদের দান বাক্সে প্রস্রাব ও ইমাম সাহেবের উপর হামলার  প্রতিবাদে মসজিদ কমিটি এবং তৌহিদ মুসলিম জনতা    বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেন।
বিক্ষোভ মিছিলটি সর্দার পাড়া বাজার মসজিদের সামনে থেকে বের হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে মানববন্ধনের মধ্য দিয়ে শেষ হয়।
অভিযোগ উঠে  সর্দার পাড়ার নাদু ব্যাপারির  ছেলে জাকির হোসেন (৩৫)গতকাল বৃহস্পতিবার সর্দারপাড়ার  মসজিদের দান বাক্সে প্রস্রাব করে।
মসজিদের ইমাম মুফতি নুর মোহাম্মদ সোহাগ তারাবির নামাজ পড়ানোর জন্য রাত আনুমানিক আট টার সময় তার বাসার থেকে বের হলে অভিযুক্ত জাকির হোসেন ইমামকে অকথভাবে গালিগালাজ ও মারধরের উপক্রম হয়। এ বিষয়ে ইমাম মসজিদে এসে মুসল্লিদের সাথে এ বিষয়ে আলাপ-আলোচনা করেন।
অভিযুক্ত  জাকির হোসেন উল্টো ইমাম নূর  মোহাম্মদের সোহাগ এর  বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করে।
এ ঘটনার প্রেক্ষিতে আজ শুক্রবার জুমার নামাজ পড় মসজিদ কমিটি ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন,  ইত্তেফাকুল ওলামার দেওয়ানগঞ্জ  উপজেলার সভাপতি ও দেওয়ানগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আখতারুজ্জামান।
আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক রাসেল।
বক্তারা বলেন অভিযুক্ত জাকিরের দৃষ্টান্তমূলক শাস্তি ও ইমাম নূর মোহাম্মদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ প্রত্যাহারের দাবি জানান।
দেওয়ানগঞ্জ  মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্রধর এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।