• সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত  জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত 

জামালপুরে হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা না মানায় এক নারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

 

 

ফজলে এলাহী মাকাম  :

জামালপুরে হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা না মানায় এক নারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

আজ বুধবার বিকেলে জামালপুর পৌর এলাকার বগাবাইদে সৌদি আরব ফেরত ওই নারীকে জরিমানা করা হয়। পৌর এলাকার বগাবাইদ গ্রামের বিদেশ ফেরত এক নারী গত ১৪ মার্চ দেশে ফিরে এসে হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা না মানার অভিযোগ পায় জেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত ওই নারীর বাড়ীতে গেলে তিনি মোবাইল কেনার জন্য মার্কেটে রয়েছে বলে জানায় তার পরিবারের সদস্যরা। কিছুক্ষণ অপেক্ষার পর ওই নারী ফিরে এলে হোম কোয়ারেন্টাইনে না থাকার অভিযোগে সংক্রমক ব্যাধি আইনে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম। জামালপুরে বিভিন্ন দেশ থেকে বিদেশ ফেরত ২৯ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।