• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান

জামালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফজলে এলাহী মাকামঃ
জামালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২জুন) বিকালে জামালপুর জেলা স্কুল মাঠে সরকারি আশেক মাহমুদ কলেজ ও ভাটারা স্কুল এন্ড কলেজের মধ্যকার পাইনার খেলা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে খেলার সমাপনী অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক শ্রাবন্তী রায়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: প্রনয় কান্তি দাস, অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান ছানা, বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন  সহ অনেকেই। এবারের খেলায় মোট ছয়টি কলেজ অংশগ্রহণ করে। খেলার সব পর্ব শেষ করে সরকারি আশেক মাহমুদ কলেজ বনাম স্কুল এন্ড  কলেজের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সরকারি আশেক মাহমুদ কলেজ ৪-১ গোলে জয় পায়। বঙ্গবন্ধু আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক শ্রাবস্তী রায় বিজয়ী দল সরকারি আশেক মাহমুদ কলেজ দল কে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ ২০ হাজার টাকা পুরস্কার প্রদান করেন।
ফজলে এলাহী মাকাম


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।