• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারগঞ্জে জ্বালানি সংকট নিরসনে ফুয়েল কার্ড বিতরণ শুরু ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা ​

সরকারি আশেক মাহমুদ কলেজের নবাগত অধ্যক্ষকে রক্তের বন্ধনের শুভেচ্ছা

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি
জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের নবাগত অধ্যক্ষ ও অধ্যাপক মো: শওকত আলম মীরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন রক্তের বন্ধনের উপদেষ্টা ও সংগঠনের সদস্যরা। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এই সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
রক্তের বন্ধনের সভাপতি হাসান আলীর নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেয়। এ সময় সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: শওকত আলম মীর সকলের সাথে সংগঠনের প্রতিনিধি দল কুশল বিনিময় করেন এবং নবাগত অধ্যক্ষ সংগঠনের খোজ খবর নেন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কলেজের অধ্যক্ষ হবেন প্রধান পৃষ্ঠপোষক এ বিষয়টি অধ্যক্ষকে অবহিত করা হয়। তিনি সংগঠনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে মানবিক কাজে সার্বিক সহযোগীতার আশ^াস দেন। রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার উপদেষ্টা সহযোগী অধ্যাপক মো: রেজাউল করিম, উপদেষ্টা সহকারী অধ্যাপক মো: আমানুল্লাহ আল মারুফ ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন রক্তের বন্ধনের সহ সভাপতি ফাহরিয়া জান্নাত বৃষ্টি, সাধারণ সম্পাদক মোঃ হামিদুল হক সীমান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ মন্ডল, মাসুদ রানা, কোষাধ্যক্ষ কাওসার মিয়া, দপ্তর সম্পাদক আয়নাল হক আকাশ, কার্যনির্বাহী সদস্য আসমাউল আসিফ, রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার সভাপতি মোখলেছুর রহমান, সহ সভাপতি রুমানা আক্তার তৃণা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাফি নয়ন, কার্যনির্বাহী সদস্য সাইফুল্লাহ, রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার হটলাইন উপ কমিটির সদস্য শাহাদাত হোসেন সেলিম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।