• রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত 

এম.এফ.এ মাকাম ঃ
মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 বুধবার সকালে বিআরটিএ জামালপুর সার্কেলের আয়োজনে শহরের ফৌজদারী মোড় থেকে বর্ণাঢ্য  শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।  পরে সেখানে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। বিআরটিএ জামালপুরের মোটরযান পরিদর্শক- মো: মুনজিল হোসেনের সভাপতি তে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী  মোঃ নওয়াজিস রহমান বিশ্বাস,টিআই জাহাঙ্গীর কবির, জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম ,জামালপুর জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোঃ আব্দুস সোবহান , জেলা ট্রাক ট্র্যাংক লড়ি ও কভারভ্যান শ্রমিক ইউনিয়ননের সাধারন সম্পাদক মোঃ বেলাল হোসেন সহ আরো অনেকে।
এ সময় বক্তারা মানসম্মত হেলমেট ব্যবহার করে নিরাপদ গতিতে গাড়ি চালানো, নেশাগ্রস্ত ও চোখে ঘুম নিয়ে গাড়ি না চালিয়ে এবং ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর বিষয়ে চালকদের প্রতি বিশেষ আহবান জানানো হয়।
পরে সড়ক ও জনপদ জামালপুর বিভাগের আয়োজনে মোটরসাইকেল চালকদের বিনামূল্যে শতাধিক হেলমেট বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।