• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারগঞ্জে জ্বালানি সংকট নিরসনে ফুয়েল কার্ড বিতরণ শুরু ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা ​ জামালপুরে শুভ পাঠনের নেতৃত্বে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা  জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এসআইডব্লিউএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জের আহসান হাবীব জুয়েল জামালপুরে নদ খননের নামে কৃষি জমি খনন জামালপুর সদরে পূর্ব বিরোধের জের ধরে আহত করায় থানায় অভিযোগ দায়ের  জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন

জামালপুরে গৃহবধূকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড

বাঁধন হোসেন, জামালপুরঃ
জামালপুরে এক গৃহবধূকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদন্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত আসামিরা হলো মেলান্দহ উপজেলার ভাংগুনী ডাংঙ্গা এলাকার মোন্নাফের ছেলে মো: মজনু মিয়া(৩২) ও ইমান আলীর ছেলে মো: জহুরুল ইসলাম(২৮)। একই উপজেলার রান্ধনি গাছা এলাকার মৃত হাতেম আলী খন্দকারের ছেলে হানিফ উদ্দিন(৪০) ও মো: আবুল কাশেমের ছেলে মো: মমিন মিয়া(৩৩)। বুধবার (০৫ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাডভোকেট ফজলুল হক বলেন, মেলান্দহ উপজেলার রান্ধনিগাছা এলাকার হাবিবুর রহমান মেয়ে মোছা: হাবিবা আক্তার চৈতী ২০২২ সালের ৯ ফেব্রুয়ারী বিকালে জামালপুর সদর উপজেলার রশিদপুর এলাকা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলে মজনু মিয়া, জহুরুল ইসলাম, হানিফ উদ্দিন, মমিন মিয়াসহ অজ্ঞাত আরো দুই তিনজন চৈতীকে রাস্তা থেকে একটি সিএনজিতে করে ধর্ষণের উদ্দেশ্যে অপহরন করে। পরে চৈতীর বাবা মো: হাবিবুর রহমান ও স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানালে পুলিশ আসামি হানিফ উদ্দিনের বাড়ি থেকে চৈতীকে উদ্ধার করে। এ ঘটনার দুইদিন পর ১১ই ফেব্রুয়ারি চৈতীর বাবা চারজনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় ৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামীদের উপস্থিতিতেই তাদের যাবজ্জীবন কারাদন্ড ও ও ৫০ হাজার টাকা করে অর্থদন্ডের রায় ঘোষণা করেন আদালত। জরিমানার টাকা মোছ: হবিবা আক্তার চৈতী পাবে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক এবং আসামীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট গোলাম নবী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।