• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে আগামী ১৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন – ৩লাখের বেশি শিশু খাবে ভিটামিন ‘এ’

নিজস্ব সংবাদদাতাঃ

জামালপুরে আগামী ১৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন  অনুষ্ঠিত হবে।
তিন লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি নিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ। জামালপুর জেলার বিভিন্ন এলাকায় ১হাজার ৬ শত ৯২টি কেন্দ্রের মাধ্যমে ৩ লক্ষ ৩৪ হাজার ৪০৪জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছে।

আগামী ১৮ জুন রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬-১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।

মঙ্গলবার (১৩জুন) বিকালে জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডা: নজরুল ইসলাম সভাকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩’ উপলক্ষে আয়োজিত জেলা পর্যায়ে সাংবাদিকদের অবহিতকরণ কর্মশালা এসব তথ্য জানানো হয়।
সিভিল সার্জন ডা.প্রনয় কান্তি দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিনিয়র তথ্য অফিসার মো,জালাল উদ্দীন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার খন্দকার বদরুল আলম,জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা,জামালপুর টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলে এলাহী মাকাম,সাংবাদিক জাহাঙ্গির সেলিম প্রমুখ ।

সভায় ডা,প্রনয় কান্তি দাস বলেন, ‘ জামালপুর জেলার পৌরসভাসহ সাতটি উপজেলায় ২১৩টি ওয়ার্ডে ১৬৯২টি কেন্দ্রের, ২৮৯ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ৩,৩৮৪ জন স্বেচ্ছাসেবকের সহযোগিতায় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।’এছাড়াও তিন সদস্য বিশিষ্ট একটি কন্ট্রোল রুম খোলা থাকবে। ভিটামিন ই ক্যাম্পেইন চলাকালীন অবস্থায় কোন শিশু বাদ পরে গেলে,পরবর্তী চার দিনব্যাপী টিকাদান কেন্দ্রে শিশুদের ভিটামিন এক ক্যাপসুল খাওয়ানো হবে।বিষয়গুলো প্রচার প্রচারনার জন্য সাংবাদিক কাছে সহযোগিতা চেয়েছেন।

এবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে জামারপুরে বিভিন্ন এলাকায় ৬-১১ মাস বয়সী ৩৭হাজার৩৩২জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ (১,০০,০০০ আইইউ) এবং ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৯৭হাজার৭২জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ (২,০০,০০০ আইইউ) ক্যাপসুল খাওয়ানো হবে।আর অসুস্থ শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো থেকে বিরত রাখবে।

সভায় জেলার কর্মরত টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।