• মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নবাগত পুলিশ সুপারের সাথে জামালপুর জেলা প্রেসক্লাবের মতবিনিময়

আসমাউল আসিফঃ
জামালপুরে নব যোগদানকৃত পুলিশ সুপার মো: কামরুজ্জামান বিপিএম এর সাথে জামালপুর জেলা প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগতপুলিশ সুপার মো: কামরুজ্জামানের সভাপতিত্বে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, সাধারণ সম্পাদক মুকুল রানা, বাংলাদেশ টুডের সাংবাদিক এম সুলতান আলম, বাংলাদেশ বেতার ওএসএ টিভির ফজলে এলাহী মাকাম, যমুনা টিভির শোয়েব হোসেন, ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের শুভ্র মেহেদী, দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা, মোহনা টিভির ওসমান হারুনী, ইত্তেফাকের মেলান্দহ প্রতিনিধি শাহ জামাল, এশিয়ান টিভির শাহীন আল আমিন, ইত্তেফাকের মাদারগঞ্জ প্রতিনিধি জাহিদুর রহমান উজ্জলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।এ সময় পুলিশ সুপার ৮টি বিশেষ উদ্যোগ নিয়ে ৬০ দিনের কর্মসূচী ঘোষণা করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টক টু এসপি হট লাইন চালু, মাদক ও জুয়া বন্ধ করা, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ, পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা,ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধ, পুলিশ বুলেটিন প্রকাশসহ অপরাধ দমনে দৃঢ় অবস্থানের কথা সাংবাদিকদের তুলে ধরেন পুলিশ সুপার মো: কামরুজ্জামান।এ সময় সাংবাদিকরা যানযট নিরসন, গরু ও মোটরসাইকেল চুরি রোধ, মাদক নিয়ন্ত্রনসহ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহবান জানিয়ে পুলিশ সুপারের বিশেষ উদ্যোগগুলোকে স্বাগত জানান। মতবিনিময় সভায়অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সীমা রানী সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাকির হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার মো: কামরুজ্জামান বিপিএম ২৫ তম বিসিএসে পুলিশ ক্যাডারে যোগ দেন। তিনি এর আগে সহকারী পুলিশ মহাপরিদর্শক(এআইজি)হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স এ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখায় বাংলাদেশ পুলিশের মূখপাত্র ছিলেনএবং শেরপুরের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।