• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত  জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত 

জামালপুরে করোনা অতঙ্ক ছড়িয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ও মূল্য তালিকা সঠিক না থাকায় ৫ ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা

 

 

শোয়েব হোসেন :

জামালপুরে করোনা অতঙ্ক ছড়িয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ও মূল্য তালিকা সঠিক না থাকায় ৫ ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

আজ (২০ মার্চ) শুক্রবার সকালে শহরের সকাল বাজারে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। করোনা আতঙ্ক ছড়িয়ে জামালপুরের বাজারগুলোতে গত ২ দিনে চাউল, পিয়াজ, রসুনসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য অতিরিক্ত দামে বিক্রি করে ব্যবসায়ীরা। এ অবস্থায় নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম স্থিতিশীল রাখতে শহরের সকাল বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় এক চাউল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা, এক মাংস ব্যবসায়ীকে ৩ হাজার টাকা ও ৩ মুদি দোকানদারকে ২৩ হাজার টাকাসহ মোট ৩৬ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমীন। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাখতে অভিযান চলবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।