• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত

ইসলামপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৫ জন গ্রেফতার

ইনলামপুর প্রতিনিধিঃ
জামালপুরের ইসলামপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে পৌর এলাকার বেপারী পাড়ায় এই অভিযান পরিচালিত হয়।
বুধবার দুপুরে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ সংবাদ সম্মেলনে জানান, গতকাল মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন আসিফ ইসলাম ও ইসলামপুর থানা পুলিশের নেতৃত্বে পৌর এলাকার বেপারী পাড়ায় অভিযান পরিচালিত হয়। এ সময় মাদক ব্যবসায়ী খুশু বেপারী (৩৬), তার ছেলে আব্দুল জাহান (১৯), পাক বেপারী (৫৩), তার ছেলে মানিক বেপারী (২৮) ও তুরফান (২৪) কে আটক করে যৌথ বাহিনী। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ আরও জানান, তিনটি বাড়িতে তল্লাশী চালিয়ে একশ গ্রাম হেরোইন, ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট, একটি দা, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, একটি ছুড়ি, একটি কুড়াল, ছয়টি চোরাই মটর পাম্প ও নগদ ২ লক্ষ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক, চুরি ও অস্ত্র মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।