• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ

জামালপুরে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে জনসংযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সোহেল রানাঃ
জামালপুর জেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জামালপুরে জনসংযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  সোমবার জামালপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়, জামালপুর কারিগরি ও প্রশিক্ষণ কেন্দ্র ও প্রবাসী কল্যাণ ব্যাংক যৌথভাবে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে এ সেমিনারের আয়োজন করে।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক ইকরামুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর কারিগরি ও প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী হারুন আল মামুন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম সহ আরো অনেকে।

বিদেশ গমনেচ্ছুকদের উদ্দেশ্যে সেমিনারের বক্তারা বলেন, সততা, স্বচ্ছতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে রেমিটেন্সের টাকা বাংলাদেশের উন্নয়নের অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করছে। বিদেশে গিয়ে সম্মানজনক কাজ করতে হলে দেশে থেকেই কারিগরি দক্ষতা উন্নয়ন, ভাষাজ্ঞান অর্জন এবং তথ্য-প্রযুক্তি বিষয়ে জ্ঞান আহরণ করে যাওয়া উচিৎ। এ ছাড়া কষ্টার্জিত টাকা যাতে বেহাত বা অপচয় না হয় এজন্য নিজের নামে ব্যাংক হিসেবে টাকা জমা রাখতে হবে। বিদেশে যাবার আগে বৈধ পাসপোর্ট, ভিসা, কাজের নিশ্চয়তাসহ প্রবাস জীবনাচরণ সম্পর্কে তথ্য ভাল করে জেনে নিতে হবে। এক্ষেত্রে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় বড় ভূমিকা পালন করে থাকে।

সেমিনারে অংশ নেন বিদেশ গমনেচ্ছুক শতাধিক নারী ও পুরুষ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।