• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

বকশীগঞ্জে করোনাভাইরাস প্রতিরোধে হাত ধোয়ার বেসিন স্থাপন

 

 

জিএম সাফিনুর ইসলাম মেজর ,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা প্রশাসন ।

এখন থেকে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে ঢুকতে হলে হাত ধুয়ে যেতে হবে। উপজেলা প্রশাসন থেকে সেবা প্রার্থী ও কর্মকর্তাদের সুরক্ষায় উপজেলা পরিষদেই স্থাপন করা হয়েছে হাত ধোয়ার বেসিন।

উপজেলা পরিষদের কোন দপ্তরে যেতে হলে তাকে অবশ্যই বেসিনে হাত ধুয়ে ভেতরে ঢুকতে হবে। বেসিন ছাড়াও স্যানিটাইজার , সাবান রাখা হয়েছে। ইউএনও আ.স.ম. জামশেদ খোন্দকারের এমন উদ্যোগে প্রশংসায় ভাসছেন তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম. জামশেদ খোন্দকার বলেন, করোনাভাইরাস থেকে কর্মকর্তা ও সেবা প্রার্থীদের সুরক্ষার জন্য পরিচ্ছন্ন থাকার বিকল্প নেই।

তাই উপজেলা পরিষদে বেসিন স্থাপন করা হয়েছে। শুধু উপজেলা পরিষদেই নয় প্রয়োজনে জনবহুল প্রতিষ্ঠান ও গুরত্বপূর্ণ জায়গায় আরো বেসিন স্থাপন করা হবে।

###


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।