• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)বিজিবি’র গয়টাপাড়া বিওপি’র অভিযানে ০১ জন গরু চোরাকারবারিসহ ০২টি ভারতীয় গরু আটক

 

প্রেস বিজ্ঞপ্তি

অদ্য ২৩ মার্চ ২০২০ তারিখ সকাল আনুমানিক ০৮০০ ঘটিকায় জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি এর সার্বিক দিক নির্দেশনায় কুড়িগ্রাম জেলার অধীনস্থ রৌমারী উপজেলার আওতাধীন গয়টাপাড়া বিওপির নায়েব সুবেদার মোঃ নুরুল আমিন এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৬০/এমপি হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চরেরগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে কাটাতাঁরের বেড়ার উপর দিয়ে বাঁশের আড়কির সাহায্যে গরু পারাপারের সময় ০১ জন আসামীসহ ০২ টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়, যার সিজার মূল্য ৬০,০০০/- টাকা। আটককৃত আসামীর নাম ও ঠিকানাঃ মোঃ আইয়ুব আলী (২২), পিতা-মৃত জাহের আলী, গ্রাম-চরেরগ্রাম, পোষ্ট-নতুন শৌলমারী, থানা-রৌমারী, জেলা-কুড়িগ্রাম। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রৌমারী থানায় মামলা রুজুর মাধ্যমে গরুসহ পুলিশের নিকট সোপর্দ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।