• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

বকশীগঞ্জে হজ প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের নিয়ে প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) বকশীগঞ্জ হাজী ফাউন্ডেশন এর উদ্যোগে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের উদ্বোধনকালে হাজী ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোকাম্মেল হক, হজ্ব প্রশিক্ষণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও এসবিসিএল ট্যুর অ্যান্ড ট্রাভেলের পরিচালক মো. শাহজাহান, মুফতি মুহিব হাসান, হাসানুজ্জামান পলাশ প্রমূখ।

উপজেলার প্রায় ১২০ জন পুরুষ ও মহিলা হজযাত্রী দিনব্যাপী এই প্রশিক্ষণ ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন। আগামী ২৯ এপ্রিল থেকে হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট ছেড়ে যাবে বলে জানিয়েছেন হাজী ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

এ সময় বক্তারা বলেন, আজকের এই প্রশিক্ষণ ও দোয়া মাহফিলে হজের নিয়মকানুন, আবাসন, পরিবহন, চিকিৎসা, কুরবানি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি আলোকপাত করা হয়। এ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমেই হজযাত্রীরা সমৃদ্ধ হবেন এবং সফলভাবে হজ পালনে সক্ষম হবেন ইনশাআল্লাহ্।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।