• সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত

জামালপুরে করোনাভাইরাস প্রতিরোধে  জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এর  যৌথ অভিযান  পরিচালনা : তৎপর স্বাস্থ্য বিভাগ

 

ফজলে এলাহী মাকাম ঃ

জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ও পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম এর যৌথ নিদের্শনায়   প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় অভিযান চালিয়ে যাচ্ছে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। চিকিৎসা সেবা কেন্দ্র, ঔষুধ, খাদ্য সামগ্রী, নিত্যপণ্যের দোকান ছাড়া জেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান, গণপরিবহন, জনসমাবেশস্থল গণবিজ্ঞপ্তি জারি করে বন্ধ ও সামাজিক দূরুত্ব বজায় রাখতে নির্দেশনা দিয়েছে জামালপুরের জেলা প্রশাসন।জামালপুরে বুধবার পর্যন্ত ৪শ’ ৭৪ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

এদিকে, জামালপুরের সিভিল সার্জন ডা. গৌতম রায় বলেছেন, বকশীগঞ্জ উপজেলায় মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট জনিত রোগে এক বৃদ্ধা মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করা এক বৃদ্ধার নমুনা সংগ্রহ কওে আইইডিসিআর এ পাঠিয়ে স্বাস্থ্য বিভাগ।জামালপুরে বুধবার পর্যন্ত ৪শ’ ৭৪ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

এছাড়া বুধবার সকাল থেকে প্রশাসনের নির্দেশে পুলিশ র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শহরে অভিযান পরিচালনা করেন।

মঙ্গলবার জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় খাদ্য সামগ্রী, ঔষুধ, চিকিৎসা সেবা কেন্দ্র, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচা বাজার ব্যতিত জামালপুরের সকল সাপ্তাহিক হাট, পশুর হাট, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, শপিংমল, বাণিজ্য কেন্দ্র, বিনোদন কেন্দ্র, পার্ক, সিনেমা হল, সেলুন, ভ্রাম্যমাণ ফার্স্ট ফুড, চায়ের দোকান, সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় সমাবেশসহ সকল জনসমাবেশস্থল পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে।

এছাড়াও সিএনজি, অটোরিক্সা, লেগুনা ও লোকাল বাসসহ সকল গণপরিবহন বন্ধ থাকবে। তবে, জনসাধারণের সুবিধার্থে খাদ্যদ্রব্যের পাইকারী বাজার সকাল ৬টা থেকে বিকার ৫টা পর্যন্ত খোলা থাকবে। জেলা প্রশাসনের এই নির্দেশনার প্রেক্ষিতে মঙ্গলবার রাত থেকেই পুলিশ প্রশাসন শহরের সকল দোকান-পাটসহ যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।