ফজলে এলাহী মাকাম ঃ
জামালপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নয় এপ্রিল বিকালে জামালপুর পাবলিক লাইব্রেরির মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর উদ্যোগে জামালপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ ইউসুপ আলী।এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আফসানা তাসলিম সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এই আয়োজনে জামালপুর-এ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের মাঝে জনপ্রিয় শিশুতোষ গল্পের বই বিতরণ করে গল্প বলা প্রতিযোগিতার আয়োজন করা হয়।