ফজলে এলাহী মাকাম, জামালপুরঃ
জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও সমন্বিত ফ্যামিলি কার্ড, খান খনন, বৃক্ষরোপণ, কৃষি কার্ড ও কৃষি ঋণ মুক্ত সহ অন্যান্য বিষয় প্রেস ব্রিফিংয়ে করা হয়েছে।
বুধবার ১৩ মে সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে জামালপুর জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে প্লিজ বিফিনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন সহ আরো অনেকে।
এ সময় বক্তারা বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের পাশাপাশি, ৩ হাজার ২৬৬ টি কৃষি কার্ড বিতরন,ইসলামপুর, মাদারগঞ্জ ও জামালপুর সদরে ১২ কিলোমিটার খাল খনন করে, সহজ শর্তে কৃষি ঋণ বিতরণ ও খেলাফি কৃষি মওকুফ করে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, স্বাস্থ্য সেবা সহ সরকারি সেবা সমূহ জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিকভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে উল্লেখ করা হচ্ছে বলে আলোকপাত করা হয়।
প্রেস ব্রিফিংনে সরকারি কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ফজলে এলাহী মাকাম
জামালপুর।
১৩-০৫-২৬