• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার মাদারগঞ্জে হিটস্ট্রোকে  কৃষকের মৃত্যু! বাড়ীতে শোকের মাতম  জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান 

সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

আবু সাঈদ মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদকঃ
জামালপুরের সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর এক শিক্ষার্থী’কে ফোন করে ডেকে এনে ধর্ষন করেছে  ইব্রাহিম নামে প্রাইভেট কার-চালক ।
বৃহস্পতিবার বিকালে উপজেলার আওনা ইউনিয়নের কুমারপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ধর্ষক ইব্রাহীমের বসৎবাড়ীতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শুক্রবার বিকালে ভিকটিমের পিতা বাদি হয়ে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষকের বাড়ীর পাশ দিয়ে যাওয়ার সময় ধর্ষক ইব্রাহীম (৪০) তাকে ফোন করে  বাড়ীর ভিতরে নিয়ে যায়। এবং বাড়ীতে নিয়ে তাকে জোর করে  বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ধর্ষন করে আটকে রাখে। পরে বিষয়টি জানা জানি হলে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে।  পরে কৌশলে পালিয়ে যায় ধর্ষক।
এ ঘটনায়  কিশোরীসহ তার পরিবার রাতেই সরিষাবাড়ী থানায় অবস্থান করে  শুক্রবার দুপুরে পুলিশ একটি মামলা রজু করে
ভিকটিমকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ  ইকবাল হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে আমরা ভিক্তিমকে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।