• শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার মাদারগঞ্জে হিটস্ট্রোকে  কৃষকের মৃত্যু! বাড়ীতে শোকের মাতম  জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি

জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত 

ফজলে এলাহী মাকাম, জামালপুর ঃ
নিজ পরিবেশ পরিচ্ছন্ন করে ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে জামালপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৬ জুন সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে  শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক। পরে ২৫০  জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ,  জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মাহফুজুর রহমান সোহান, গ্যাবের জামালপুরের সাধারণ সম্পাদক ডাক্তার তারিক মেহের রনি, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার স্বাগত সাহা, জামালপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির  সাধারণ সম্পাদক এ বি এম মাকসুদুর রহমান সোহেল, সাংবাদিক ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে।
এ সময় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার পাশাপাশি, টবে  জমে থাকা কিংবা এসির পানি পরিষ্কার পরিচ্ছন্ন করে ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এ সময় ২৫০ সর্দার জামালপুর জেনারেল হাসপাতালের আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়।
ফজলে এলাহী মাকাম
জামালপুর।
০৬-০৬-২৬


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।