• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে অপরাদমুক্ত সমাজ গঠনে শোভাযাত্রা ও কমিউনিটি সমাবেশ জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা সরিষাবাড়ীতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য শেখ রাসেল গ্রেফতার পরিচয় মিললো জামালপুরে সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের জামালপুরের পাথালিয়ায় খামারের তালা কেটে ৬ গরু চুরি মানুষিক ভারসাম্যহীন নারীকে আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল জামালপুরের জেলা প্রশাসক ককটেল বিস্ফোরণ মামলায় দেওয়ানগঞ্জের দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার জামালপুরের সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ করলেন জেলা প্রশাসক   জামালপুরের জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টি ১০ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

জামালপুরে অপরাদমুক্ত সমাজ গঠনে শোভাযাত্রা ও কমিউনিটি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
“চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এ স্লোগান সমানে রেখে বৃহস্পতিবার জামালপুরে
মাদকমুক্ত, বাল্যবিয়েমুক্ত, শিশুশ্রমমুক্ত এবং নারী ও শিশু নির্যাতনমুক্ত তথা অপরাধমুক্ত সমাজ গঠনের পাশাপাশি পৌরনাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষে কমিউনিটি সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রাকিবুল ইসলাম। সভাপতিত্ব করেন নগর উন্নয়ন কমিটির সভাপতি কামরুল হাসান হান্নান।
জামালপুর পৌরসভার দেউরপাড় চন্দ্রা নগর উন্নয়ন কমিটি আয়োজিত সমাবেশে মূখ্য আলোচক ছিলেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও শিশু সুরক্ষা অ্যাডভোকেসি নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম। সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ, নগর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সদস্য মোহাম্মদ আলী, দেউরপাড় চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম, মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ শহিদুল্লাহ প্রমুখ।
ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের সহায়তায় অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক নারী, পুরুষ, কিশোর, কিশোরী ও শিক্ষার্থীরা অংশ নেন।
 অনুষ্ঠানের শুরুতেই উন্নয়ন সংঘের চাইল্ড সিটি গেট থেকে বিশাল এক শোভাযাত্রা বের হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি এলাকার প্রধান সড়ক পদক্ষিণ শেষে ঐতিহাসিক দিঘিরপাড় সংলগ্ন জামতলা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রাকিবুল ইসলাম বলেন কমিউনিটি জাগ্রত হলে মাদকসহ অপরাধমুক্ত সমাজ গঠন সহজেই সম্ভব হবে। নগর উন্নয়ন কমিটি ও ওয়ার্ল্ড ভিশন, উন্নয়ন সংঘকে ধন্যবাদ জানিয়ে বলেন প্রতিটি এলাকায় যদি এ ধরণের উদ্যোগ নেয়া হয় তাহলে মানুষ সচেতন হবে। মাদক কারবারী ও অপরাধীরা নিভৃত হবে। তিনি পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শন বিদ্যুৎ বিহারী নাথ বলেন এ ধরণের কমিউনিটি সমাবেশ মাদকের আগ্রাসন থেকে সমাজকে রক্ষা করতে সহায়ক ভূমিকা রাখবে। তিনি এলাকাবাসীর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন আমরা সবসময় সময় আপনাদের পাশে আছি।
জাহাঙ্গীর সেলিম বলেন মাদক, বাল্যবিয়ে, শিশুশ্রমসহ সকল প্রকার সামাজিক অপরাধ নির্মূলে পুলিশের সহায়ক শক্তি হিসেব নগর উন্নয়ন কমিটি কাজ করছে। একই সাথে তিনি নাগরিক অধিকার বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি রাখতে প্রতিটি ওয়ার্ডে এ ধরণের উদ্যোগে প্রশাসনের সাড়া দেয়ার অনুরোধ জানান। তিনি জলাবদ্ধতা নিরসন, সড়ক সংস্কার ও প্রতিটি পৌর সড়কে বাতি জ্বালানোর আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে কামরুল হাসান হান্নান বলেন আমরা এলাকার উন্নয়নে, মানুষের নিরাপত্তায় কাজ করতে চাই। তিনি মাদকের কয়েকটি স্থানের কথা উল্লেখ করে বলেন পুলিশি টহল নিয়মিত থাকলে মাদক কারবারী ও আসক্তরা পালাবে। তিনি এ এলাকায় কমিউনিটি পুলিশিং সাব কমিটি গঠনের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।