• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত

জামালপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন

 

আসমাউল আসিফঃ

জামালপুরে মরিয়ম আক্তার মুন্নি (২৬) নামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে পাশবিক নির্যাতন করেছে পাষন্ড স্বামী মজনু মিয়া (৩৩)। পৌর এলাকার মুসলিমাবাদে এ ঘটনা ঘটে। বুধবার রাতে গৃহবধূকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ জানান, দশ বছর পূর্বে মুসলিমাবাদের জুল্লু মিয়ার ছেলে মোঃ মজনু মিয়ার সাথে তার বিয়ে হয়। বিয়ের সময় তার স্বামীকে ব্যবসা করার জন্য নগদ ১ লক্ষ টাকা প্রদান করে তার পরিবার। ওই ১ লক্ষ টাকা খরচের পর থেকে মজনু মিয়া ও তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে নির্যাতন করতে থাকে। আমি আমার একমাত্র মেয়ের ভবিষৎ চিন্তা করে নির্যাতন সহ্য করে সংসার করতে থাকি। এ অবস্থায় গত ১৮ তারিখ আবারও মজনু মিয়া ও তার পরিবারের সদস্যরা ২ লক্ষ টাকা যৌতুক দাবী করলে আমি দিতে অসীকৃতি জানাই। এতে মজনু মিয়া, তার বাবা জুল্লু মিয়া, মা মজিদা বেগম, জোসনা বেগম, জনতা বেগম আমাকে শ্বাসরোধ করে ও কাঠের চলা দিয়ে মারধর করে হত্যার চেষ্টা করে। এসময় আমার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে। পরে আমার পরিবারের সদস্যরা আমাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে আমি জামালপুর সদর থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করি।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান জানান, আমরা এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।