• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত

 জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান চাঁন আর নেই – বিভিন্ন মহলের শোক প্রকাশ

 

মো: মুত্তাছিম বিল্লাহ্, মেলন্দহ:

 

জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান এবং মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক বিআরডিবি চেয়ারম্যান, সমবায় ব্যাংকের পরিচালক ও জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ মোঃ একেএম হাবিবুর রহমান চাঁন (৬৫) আর নেই।

 

তিনি ২৭ মার্চ শুক্রবার ভোর ৬.১০মিঃ রাজধানীর আয়েশা মেমোরিয়াল কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মুত্যুকালে তিনি স্ত্রী এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

দীর্ঘদিন ধরে নানা অসুস্থ্যতায় ভুগছিলেন এই আওয়ামী লীগ নেতা। সম্প্রতি তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে রাজধানীর আয়েশা মেমোরিয়াল কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

আলহাজ মোঃ একেএম হাবিবুর রহমান চানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি গভীর শোক প্রকাশ করেন, আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরোও শোক প্রকাশ করেছে-

তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি, জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইন্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সিআইপি, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুজা, সাধারন সম্পাদক মো: জিন্নাহ্, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, পৌর মেয়র শফিক জাহেদী রবিন ও জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন,জামালপুর জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ফজলে এলাহী মাকাম ।#


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।