• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুর সনাকের নতুন সভাপতি অজয় কুমার পাল

 

সংবাদ বিজ্ঞপ্তি :

 

 

ট্রান্সপারেন্সি ইন্টারনেশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ঠ সমাজসেবক জনাব অজয় কুমার পাল। তিনি ১ এপ্রিল ২০২০ তারিখ হতে অধ্যাপক মীর আনছার আলী-এর স্থলাভিষিক্ত হবেন। উল্লেখ্য, জনাব অজয় কুমার পাল পূর্ববর্তী কমিটিতে সহ-সভাপতি হিসেবে দ্বায়িত্বপ্রাপ্ত ছিলেন।

এছাড়াও বিশিষ্ট সমাজসেবক ও নারী অধিকারকর্মী শামীমা খান এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক কায়েদ-উয-জামান সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সনাক জামালপুরের কার্যালয়ে মার্চ মাসের নিয়মিত সনাক সভায় (৪ মার্চ ২০২০) সর্বসম্মতিক্রমে তাদের এই পদে নির্বাচন করা হয়।

টিআইবি-এর উদ্যোগে পরিচালিত সনাক জামালপুরের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে অসামান্য অবদান রাখার জন্য বিদায়ী সনাক সভাপতি অধ্যাপক মীর আনছার আলী এবং সহ-সভাপতি পারভীন তরফদারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। উল্লেখ্য সভাপতি ও সহ-সভাপতি হিসেবে মেয়াদ শেষ হলেও তাঁরা সদস্য হিসেবে সনাকের সাথে যুক্ত থাকবেন।

সনাক জামালপুরের নতুন সভাপতি জনাব অজয় কুমার পাল জামালপুরে সনাক ছাড়াও বাংলাদেশ মানবাধিকার কমিশন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, সুইড বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে জড়িত।#


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।