• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত

ময়মনসিংহে খাদ্য সহায়তা দিতে নিন্ম আয়ের মানুষের পাশে মাতৃছায়া কল্যাণ সংঘ

 

এম.ইউ. শাকিল ॥

প্রাণঘাতি করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায়  ময়মনসিংহে ঘরে থাকা কর্মহীন ও নিন্ম আয়ের মানুষদের খাদ্য সহায়তা দিতে পাশে দাঁড়ালো মাতৃছায়া কল্যাণ সংঘের একদল যুবক-যুবতী।

“মানুষ মানুষের কল্যাণে” এই শ্লোগানে  বুধবার (১ এপ্রিল) সকালে ময়মনসিংহের ব্রিজ সংলগ্ন এলাকায় ১৫০টি প্যাকেট নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে।  এসব ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেট ছিল ৪ কেজি চাল,  ১ কেজি ডাল,  ১ কেজি আলু, ১ কেজি মুড়ি এবং হাত ধোয়া ১ টি সাবান। এ সময় উপস্থিত ছিলেন মাতৃছায়া কল্যাণ সংঘের উপদেষ্টা মনোজ ঘোষ রাজীব, পলাশ, সোমা,  সভাপতি আছিবুল আলম তন্ময়, সাধারণ সম্পাদক তৌসিফ রানা, সদস্য জয়, আখি, বৃষ্টি, রিপা, কনিকা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।