• রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বকশীগঞ্জে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট জুয়েলের গণসংযোগ দোস্ত বাংলাদেশ সোসাইটির সহায়তায় চুয়াডাঙ্গায় ৫০ টি পরিবার পেল টিউবওয়েল জামালপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসুচি’র উদ্বোধন জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী গ্রেপ্তার   জামালপুরে প্রবাসী ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন জামালপুরে অপরাদমুক্ত সমাজ গঠনে শোভাযাত্রা ও কমিউনিটি সমাবেশ জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা সরিষাবাড়ীতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য শেখ রাসেল গ্রেফতার পরিচয় মিললো জামালপুরে সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের জামালপুরের পাথালিয়ায় খামারের তালা কেটে ৬ গরু চুরি

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)  বাংলাবাজার বিওপি’র অভিযানে ০২ জন আসামীসহ ১০৭ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক

 

প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি তাদের সীমান্ত সুরক্ষায় জনবল ও টহল কার্যক্রম বৃদ্ধি করায় বিপাকে পড়েছে রাজিবপুর-রৌমারী এলাকার মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। “মাদকের বিরুদ্ধে যুদ্ধ” এই মন্ত্রকে সামনে রেখেই অদ্য ১৩ এপ্রিল ২০২০ তারিখ দুপুর আনুমানিক ১৩১০ ঘটিকায় জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি এর সার্বিক দিক নির্দেশনায় কুড়িগ্রাম জেলার অধীনস্থ রৌমারী উপজেলার আওতাধীন বাংলাবাজার বিওপি’র হাবিলদার শ্রী উত্তম কুমার রায় এর নেতৃত্বে ০৪ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৬৫/১-এস হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ০২ জন আসামীসহ ১০৭ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ০১টি অটো ভ্যান এবং ০২টি মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীদের নাম ও ঠিকানাঃ মোঃ ফরহাদ হোসেন (২৩), পিতা- মোঃ হায়দার আলী এবং মোঃ মিজানুর রহমান (২৫), পিতা-মোঃ হান্নান মিয়া, উভয়ের গ্রাম-নটানপাড়া, পোষ্ট-রৌমারী, উপজেলা-রৌমারী, জেলা-কুড়িগ্রাম। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য-৭৪,৫০০/- টাকা। আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করতঃ মালামালসহ রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।