• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

জামালপুরে ৩ সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে বিতরণের জন্য সাংসদ মোজাফ্ফর হোসেনের পক্ষে ত্রাণ হস্তান্তর

কাওছার আহমেদ ॥
করোনা ভাইরাসের কারণে খেটে-খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়ায় তাদের কথা চিন্তা করে জামালপুর সদর আসনের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেনের খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সাংসদের পক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী জামালপুর শহরের খেজুরতলায় তারই বাসভবন থেকে ৩’হাজার পরিবারের মাঝে বিতরণের জন্য জামালপুর সদরের ১৫টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকের হাতে ২’শ প্যাকেট করে খাদ্য সহায়তা হস্তান্তর করা হয়। এছাড়াও সাংসদের বাসা থেকেই অসহায় ২’শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
জামালপুর সদর আসনের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপির প্রতিনিধি হিসেবে বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন প্রভাষক সাংবাদিক মাহফুজুর রহমান। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ৫কেজি, আলু ১কেজি ও পেয়াজ ১/২ কেজি। ত্রাণ বিতরণকালে মাসুদ রানা, ইটাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এমদাদুল হক ও শরিফপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোরাদ উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।