• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

জামালপুর জেলা বিএনপির ত্রাণ বিতরণ

শুভ খান ॥
প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে হতদরিদ্র নিম্নআয়ের মানুষেরা কর্মহীন হয়ে পড়ায় তাদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন জামালপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে পৌরসভার পালপাড়া হিন্দু সম্প্রদায়ের মাঝে, মুসলিমাবাদ এলাকায় ও ছোটন মিয়ার ঘাট এলাকায় গিয়ে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
 
বিএনপিনেতা ওয়ারেছ আলী মামুন জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দীর্ঘ কয়েক বছর ধরে ক্ষমতার বাইরে। আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে ততটুকু নিয়ে সাধারণ অসহায় দরিদ্র নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি। আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। 
জানা গেছে, বৃহস্পতিবার দিনব্যাপী পৌরসভার পালপাড়া হিন্দু সম্প্রদায়ের মাঝে, মুসলিমাবাদ ও ছোটন মিয়ার ঘাট এলাকায় করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পরা প্রায় ৩’শতাধিক পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে জামালপুর জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।