• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত

জামালপুরে চিকিৎসক, পুলিশ, সাংবাদিকসহ ৬ জন করোনা আক্রান্ত

ফজলে এলাহী মাকাম:

জামালপুরে চিকিৎসক, সাংবাদিক, পুলিশ কর্মকর্তাসহ ৬ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত ৩২ জন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডা: শফিকুজ্জামান জানান,  গত ২৪ ঘন্টায় একজন চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের ৪ জন, একজন পুলিশ কর্মকর্তা ও একজন সাংবাদিকের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের সংক্রামণ শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত সবাই জামালপুর সদর উপজেলার বাসিন্দা । এ নিয়ে জেলায় মোট ৩২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রামণ শনাক্ত হলো। এদের মধ্যে ইসলামপুরের দুই নারী মারা যাওয়ার পর তাদের নমুনা পরীক্ষায় করোনা সংক্রামণের বিষয়টি ধরা পড়ে। এছাড়াও দেওয়াগঞ্জের আক্রান্ত এক ব্যকি সোমবার রাতে ময়মনসিংহ এসকে হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

 

নতুন করে করোনা আক্রান্তরা হলেন, একটি অনলাইন নিউজ পোর্টলের জামালপুর প্রতিনিধি ৩০ বছর বয়সী এক সাংবাদিক, ৪৮ বছর বয়সী একজন পুলিশ কর্মকর্তা, ২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও একই হাসপাতালের ৩ স্বাস্থ্যকর্মী।

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।