• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

সম্ভ্রম বাঁচাতে ৫সন্তান জনকের পুরুষাঙ্গ কেটে দিল গৃহবধূ

লিয়াকত হোসাইন লায়ন,ফুলছড়ি থেকে ফিরে ॥ সম্ভ্রম বাঁচাতে গিয়ে পাঁচ সন্তানের জনকের পুরুষাঙ্গ কেটে দিয়েছে গৃহবধূ। জামালপুর জেলা সীমানা সংলগ্ন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের দক্ষিন সন্যাসীর চর গ্রামে ২৯এপ্রিল রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের দক্ষিণ সন্যাসীর চর গ্রামে গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ কর্তনের শিকার হয়েছেন পাঁচ সন্তানের জনক রহুল আমিন। আহত অবস্থায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রহুল আমিনকে (৩০) গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৃহবধূর পরিবার ও স্থানীয়রা জানান- এরেন্ডাবাড়ী ইউনিয়নের দক্ষিণ সন্যাসীর চর গ্রামের প্রতিবেশি আওলাদ হোসেনের পুত্র রহুল আমিন দীর্ঘদিন যাবত ওই নারীর সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে ব্যর্থ হয়। বুধবার রাতে স্বামী নদীতে মাছ ধরতে যায়। এ সুযোগে লম্পট রহুল আমিন বাড়িতে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় গৃহবধূ তার স¤ভ্রম বাঁচাতে ধারালো ব্লেড দিয়ে রহুল আমিনের পুরুষাঙ্গ কেটে দেয়। এ সময় রহুল আমিন দৌড়ে পালিয়ে যায়। পরে রহুল আমিনের পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. হাররুন-অর-রশিদ জানান, লিঙ্গ কর্তন রহুল আমিন নামের এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে।
ওই গৃহবধূ বলেন, রহুল আমিন আমাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। নিজের নিরাপত্তা চেয়ে এরআগে একটি জিডি করেছি। এরপরেও আমাকে উত্যক্ত করে আসছিল। বুধবার রাতে আমার স্বামী নদীতে মাছ ধরতে যায় এই সুযোগে বাড়িতে ডুকে আমাকে ধর্ষণ চেষ্টা করলে নিজের সম্ভ্রম কাচাঁতে এই কাজ করছি।
স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল কাদের জানান, ওই রাতের ঘটনার কথা জানতে পেরে ওই বাড়িতে গেলে মেঝেতে রক্ত দেখতে পাই এবং ওই গৃহবধূকে জিজ্ঞাসা করলে বিষয়টি জানতে পারি। এ বিষয়ে তাকে আইনি ব্যবস্থা গ্রহনের পরামর্শ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ কাওছার আলী জানান, তিনি কোন লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
লিয়াকত হোসাইন লায়ন


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।