• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ

না‌লিতাবাড়ী‌তে শ্রমিক ইউ‌নিয়ন উপ-ক‌মি‌টির নির্বাচ‌নের দা‌বিতে সংবাদ স‌ম্মেলন

এম সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুর জেলা ট্রাক, মি‌নি ট্রাক, ট্যাংক লড়ী ও কভার্ট ভ্যান চালক শ্র‌মিক ইউ‌নিয়‌ন ১নং পোড়াগাঁও ইউ‌নিয়‌নের উপ-ক‌মি‌টির আয়োজনে নির্বাচ‌নের দা‌বিতে সংবাদ স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
সোমবার (১ জুন) দুপু‌রে না‌লিতাবাড়ীর উপজেলার বারমারী এলাকার বুরুঙ্গা ব্রীজ পাড়ের শা‌ন্তির মো‌ড়ে এ সংবাদ স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হয়।
এসময় লি‌খিত বক্তব্য পাঠ ক‌রেন ১নং পোড়াগাঁও ইউ‌নিয়ন উপ-ক‌মি‌টি সা‌বেক সভাপ‌তি মো. জামাল উ‌দ্দিন। তি‌নি ব‌লেন, শেরপুর জেলা ট্রাক, মি‌নি ট্রাক, ট্যাংক লড়ী ও কভার্ট ভ্যান চালক শ্র‌মিক ইউ‌নিয়‌ন (রে‌জিঃ নং ৩২৭৭)। গত ১৪ মার্চ তারি‌খে পোড়াগাঁও ইউ‌নিয়ন উপ- ক‌মি‌টির ত্রি-বা‌র্ষিক সাধারণ সভা অনু‌ষ্ঠিত হয়।  সভায় পূ‌র্বের ক‌মি‌টির মেয়াদ শেষ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করেন জেলা ক‌মি‌টির সভাপ‌তি মো. আ‌রিফ রেজা।  ওই সময় তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় শ্রমিকদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে বলেও ঘোষনা দেন। আর এ জন্য ১৪ সদস্য বি‌শিষ্ট একটি নির্বাচন প‌রিচালনা ক‌মি‌টিও গঠন ক‌রেন। এ নির্বাচন পরিচালনা কমিটি পরবর্তী ৩০ দি‌নের ম‌ধ্যে নির্বাচন ক‌রে নতুন ক‌মি‌টি গঠন করার সিদ্ধান্ত হয়।
কিন্তু তা না ক‌রে গোপনে সাধারণ শ্রমিক‌দের না জা‌নি‌য়ে অজ্ঞাত কারনে বি‌ধি বর্হিভুতভাবে অতি সম্প্রতি নতুন এক‌টি ক‌মিটি অনু‌মোদন দেয় জেলা ক‌মি‌টি।  কমিটি ঘোষনার পর ভোটাধিকার প্রয়োগ করতে না পারায় শ্র‌মিক‌দের মা‌ঝে ক্ষো‌ভের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। তাই এই ক‌মি‌টি বা‌তিল ক‌রে নতুন ক‌রে ভো‌টের মাধ্য‌মে তথা নির্বাচন দেওয়ার আহব্ব‌ান জানান আ‌য়োজকরা। তা না হলে যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশংকাও করেন তারা।
এসময় উপ‌স্থিত ছি‌লেন শ্র‌মিক নেতা আনোয়ারুল মঞ্জিল, উ‌কিল উ‌দ্দিন, এরশাদ আলম, আনছারুল ইসলাম, শ‌ফি উ‌দ্দিনসহ স্থানীয় শ্রমিক নেতারা।
এ বিষয়ে জানার জন্য শেরপুর জেলা কমিটির সভাপতি আরিফ রেজার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।