• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত

জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি’র বালিয়ামারী বিওপি’র অভিযানে ০১ জন আসামীসহ ১৭৪ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক

 

প্রেস বিজ্ঞপ্তি:

করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব এর মাঝেও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের ‘‘জিরো টলারেন্স’’ নীতিকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি এর সার্বিক দিক নির্দেশনায় অদ্য ০৫ জুন ২০২০ তারিখ ভোর আনুমানিক ০৪০০ ঘটিকায় বালিয়ামারী বিওপি’র হাবিলদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে ০৪ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৭২/৮-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বেপারীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ ১৭৪ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ০২টি মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়। যার সর্বমোট সিজার মূল্য-৫৪,২০০/- টাকা। আটককৃত আসামীর নাম ও ঠিকানা: মোঃ সুজন মিয়া (১৮), পিতা-মোঃ ফুল মিয়া, গ্রাম-বালিয়ামারী (মান্দারপাড়া), পোস্ট ও উপজেলা-রাজিবপুর, জেলা-কুড়িগ্রাম। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করতঃ ইয়াবাসহ রাজিবপুর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

“ইয়াবাসহ মাদক পাচারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না” এমনই অভিমত প্রকাশ করেছেন জামালপুর ব্যাটালিয়ন ( ৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ।

এস এম আজাদ
পরিচালক
অধিনায়ক
০১৭৬৯-৬০৩৩২০


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।