• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার 

জামালপুরে এক স্কুল শিক্ষকসহ ১১জনের করোনা শনাক্ত , আক্রান্ত ৬৪২

 

তানভীর আহমেদ হীরাঃ
প্রানঘাতী করোনা ভাইরাসে এক শিক্ষক সহ ১১জনের নমুনা পরীক্ষায় সংক্রামণ শনাক্ত হয়েছে।রবিবার রাতে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে ৮৬টি নমুনা পরীক্ষার রির্পোটে ১১জনের করোনা পজিটিভ ধরা পরে।
রবিবার(৫জুলাই) ওই ব্যক্তিদের দেহে করোনা পজেটিভ শনাক্ত নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ।
জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে জামালপুর সদরে ৫ , মাদারগঞ্জে ২ সরিষাবাড়ীতে ৩, বকশিগঞ্জে১ জন ।
জামালপুর সিভিল সার্জন ডাঃ প্রনয় কান্তি দাস জানান, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ ল্যাবে ৮৬টি নমুনা পরীক্ষায় ১১ জন করোন শনাক্ত হয়। ওই ব্যক্তিরা জামালপুর জেনারেল হাসপাতালে ও নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিল।জেলা মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৪২ জন।
আক্রান্তদের মধ্যে জামালপুর শহরের সরকারী বালিকা বিদ্যালয়ের ৪৪ বছর বয়সী এক শিক্ষকসহ ওই ব্যক্তিদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ থাকায় তাদের নমুনা পরীক্ষায় পজেটিভ আসে।
জেলায় ২৯ চিকিৎসক, একজন পল্লী চিকিৎসক ও ৭৭ জন সরকারী স্বাস্থ্যকর্মী এবং ১১জন বেসরকারী স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে।
আক্রান্ত ৬৪২ জন করোনা আক্রান্তে মারা গেছে ৯জন।হোম আইসোলেশনে থাকা দুইজন চিকিৎসকসহ অন্য আরেক একজন ঢাকায় এবং ৩ জনকে ময়মনসিংহে রেফার্ড করা হয়।এছাড়াও শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিট থেকে ছাড়প্রত্র নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২৯ জন ।
এছাড়াও জেলায় মোট আক্রান্ত উপজেলাগুলো জামালপুর সদরে ২৪২, মেলান্দহে ৭৯, মাদারগঞ্জে ৪৫, ইসলামপুরে ১১৪, সরিষাবাড়ীতে ৬৪, দেওয়ানগঞ্জে৩৬, বকশিগঞ্জে ৫৮ জন ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।