• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ

তিনটি দাবীতে উদীচীর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আবু সাঈদ রিফাতঃ
রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল ,স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা প্রতিরোধ এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৬জুলাই বিকাল ৪টায় দয়াময়ী মোড়ে এক প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, জামালপুর জেলা সংসদ।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উদীচীর জামালপুর জেলা সংসদের সহ-সভাপতি সন্তোষ কুমার রাজভর, সাধারণ সম্পাদক গৌতম সিংহ সাহা, সদস্য এস. এম. আবু সাঈদ রিফাত। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন দেশে এরইমধ্যে সোনালী ব্যাগের পরীক্ষামূলক উৎপাদন চলছে, সে সময় রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ ঘোষণা ও শ্রমিক-কর্মচারীদের জোর করে গোল্ডেন হ্যান্ডশেক দেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত। অবিলম্বে এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি দাবি জানিয়েছে উদীচী। একইসাথে পাটকলগুলো আধুনিকায়ন করে অধিক উৎপাদনমুখী করারও দাবি জানান উদীচীর নেতৃবৃন্দ। সেই সাথে ডিজিটাল আইনের মত কালো আইন বাতিলের করে এই আইনের আওতায় যাদেরকে হয়রানি করা হচ্ছে তা বন্ধের দাবি করেন। এছাড়াও স্বাস্থ্য খাতের চরম অনিয়ম-দুর্নীতি ও অব্যবস্থাপনা রোধ করে দেশের সকল জনগণের জন্য স্বাস্থ্য সেবা যথাযথ ভাবে নিশ্চিত করার জোর আহ্বান জানিয়েছেন বক্তারা। উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও জামালপুর জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল তার সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদীচী জামালপুর জেলা সংসদের সহ-সভাপতি পার্থ প্রতিম দে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।