• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার 

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবিতে জামালপুরে ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন

জামালপুর সংবাদদাতা ॥
করোনা টেস্ট ফি বাতিল, স্বাস্থ্যখাতে ভয়াবহ লুটপাট-চরম অব্যবস্থাপনা ও সীমান্তে নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে এবং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে মানববন্ধন করেছে জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
রোববার ( ৫ জুলাই) বেলা ১০ টায় শহরের দয়াময়ী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‘উন্নয়ন না-অক্সিজেন চাই’, ‘করোনা টেস্ট ফি বাতিল চাই’, ‘লুটপাট-উন্নয়ন একসাথে চলে না’, ‘বাজেটে স্বাস্থ্যখাতে ২০% বরাদ্দ দাও’-সহ বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লেকার্ড নিয়ে মানববন্ধনে অংশ গ্রহণ করেন নেতাকর্মীরা ।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্রাইভেট বিশ^বিদ্যালয় সম্পাদক মশিউর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাক্তার সৈয়দ ইউনুস আহাম্মেদ, সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা কামাল, জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি আশেক মাহমুদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসউদ, জেলা ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাসুম মুশফিক প্রমুখ।
বক্তারা বলেন, স্বাস্থ্যখাতে লুটপাট ও চরম অব্যবস্থাপনা চলছে। এজন্য স্বাস্থ্যমন্ত্রী দায়ী। তাই তার পদত্যাগ করা উচিত। এদিকে যেখানে বিশে^র কোথাও করোনা টেস্ট করতে টাকার প্রয়োজন হয় না, সেখানে বাংলাদেশ করোনা টেস্ট ফি নির্ধারণ করা হয়েছে, যা অযৗক্তিক। এই ফি বাতিল করতে হবে।
বক্তারা আরো বলেন, প্রতিনিয়ত বাংলাদেশ সীমান্তে নির্বিচারে মানুষ হত্যা হচ্ছে কিন্তু এর কোন দৃশ্যমান প্রতিবাদ করছেনা বাংলাদেশ সরকার।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।