• শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত

রৌমারী রাজীবপুর বন্যার অবনতি দূর্ভোগ বাড়ছে 

রাজীবপুর (প্রতিনিধি,)কুড়িগ্রাম:
রৌমারী ও রাজীবপুর উপজেলায় বন্যা পরিস্থিতি  চরম অবনতি ঘটেছে। মঙ্গলবার দুপুরের মধ্যেই রাজীবপুর উপজেলা চত্তরে বন্যার পানি প্রবেশ করে। বিকালেই কোথাও হাটু সমান আবার কোথাও কোমড় সমান পানি দেখা গেছে। সরকারি খাদ্য গুদাম চত্তরে হাটুর ওপর পানি। যে কোনো মুর্হুতে গুদামের ভিতরে পানি ঢুকতে পারে এমন আশংকা করা হচ্ছে। রাজীবপুর হাটবাজারেও বন্যার পানি ঢুকে পড়েছে ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা মনে করছে।
রৌমারী রাজীবপুরের ওই দুই’উপজেলায় ৯টি ইউনিয়নের দেড় লাখ মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। রাজীবপুর উপজেলার ৬০ ভ ভাগ এলাকা প্লাবিত হয়েছে।
রৌমারী-রাজীবপুর-জামালপুর মহাসড়ক চরম হুমকির মুখে রয়েছে। যে কোনো মুহুর্তে ভেঙ্গে যাওয়ার আশংকা করা হচ্ছে।স্থানীয়রা বালুর বস্তা ফেলে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করছে। রৌমারীর বন্দবেড় বেড়িবাঁধও হুমকির মুখে রয়েছে। এ বাঁধ ভেঙ্গে গেলে রৌমারী উপজেলা শহরে পানি ঢুকবে।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান ও রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীরুল ইসলাম জানিয়েছেন, বন্যা পরিস্থিতি  মােকাবেলার জন্য সব ধরনের প্রস্তুতি  গ্রহণ করা হয়েছে।
সহিজল ইসলাম


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।