• সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত

জামালপুরের  দেওয়ানগঞ্জে  ভূমিহীন এবং গৃহহীনদের জন্য   প্রধানমন্ত্রীর  উপহার   পাকা গৃহের  নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জামালপুর জেলা প্রশাসক

দেওয়ানগঞ্জ সংবাদদাতা ঃ
মুজিব বর্ষ উপলক্ষে জামালপুরের  দেওয়ানগঞ্জে  ভূমিহীন এবং গৃহহীনদের জন্য   প্রধানমন্ত্রীর  উপহার   পাকা গৃহের  নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জামালপুর জেলা প্রশাসক মোঃ এনামুল হক । আজ  ২৬  ডিসেম্বর শনিবার সকাল  ১১ ঘটিকায়   উপজেলার চিকাজানি ইউনিয়নের কাজলাপাড়া গ্রামের নির্মিতব্য ৩২টি গৃহের কাজের অগ্রগতি পরিদর্শন করেন  তিনি । এ সময় তার সাথে ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা  পরিষদ চেয়ারম্যান সোলায়মান হোসেন সোলাই, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  মোও মোহাব্বত কবির , সহকারি  কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, চুকাইবাড়ী ইউপির চেয়ারম্যান মোঃ রাসেদুজ্জামান সেলিম খান, চিকাজানি ইউপির চেয়ারম্যান মোমতাজ উদ্দিন  মুনতা  , আওয়ামীলীগ নেতা আক্কাস আলী সহ অন্যান্য  সবাই এ সময় উপস্থিত ছিলেন ।
 দেওয়ানগঞ্জ  সহকারী কমিশনার  (ভূমি ) মোঃ    আসাদুজ্জামান  জানান  বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে   এই উপজেলায় ১৭২টি পাকা গৃহ নির্মাণ করা হচ্ছে যা  ভূমিহীন এবং   গৃহহীন  মাঝে প্রদান করা হবে । এর ভেতর  ১৫০ টি পাকা ঘরের কাজ  নির্মাণ কাজ ইতিমধ্যে  শুরু হয়ে গেছে আর বাকি ঘরের কাজ দুই এক দিনের ভেতর  শুরু হবে ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।