• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা ​ জামালপুরে শুভ পাঠনের নেতৃত্বে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা  জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এসআইডব্লিউএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জের আহসান হাবীব জুয়েল জামালপুরে নদ খননের নামে কৃষি জমি খনন জামালপুর সদরে পূর্ব বিরোধের জের ধরে আহত করায় থানায় অভিযোগ দায়ের  জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন 

জামালপুরে মন্ত্রীর স্ত্রী পরিচয়ে বিচারককে হুমকির ঘটনায় নারী আটক

আসমাউল আসিফঃ
জামালপুরে মন্ত্রীর স্ত্রীর পরিচয়ে আদালতে ব্যাক্তিগত কক্ষে (খাস কামরা) প্রবেশ করে এক বিচারককে হুমকি দেয়ার ঘটনায় ওই নারীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে জামালপুর জজ কোর্টের অতিরিক্ত সহকারী জজ আদলতে এই ঘটনা ঘটে।
আটক আরিফা বেগম (৩৫) জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের কানিল এলাকার মো: শফিকুল ইসলামের স্ত্রী।
জামালপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো: মুস্তাফিজুর রহমান জানান, গত ১৫ ফেব্রুয়ারী বিকালে সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিঞার নাতির পরিচয়ে জামালপুর সদরের কানিল এলাকার মো: শফিকুল ইসলাম জামালপুরের অতিরিক্ত সহকারী জজ আদালতের বিচারক এ.কে.এম ছিফাতুল্লাহর ব্যাক্তিগত মোবাইল নাম্বারে ফোন করে একটি মামলার আদেশ কি হয়েছে তা জানতে চেয়ে হুমনি দেন এবং এরপর থেকে শফিকুল ইসলাম ছাড়াও এক নারী বার বার ফোন করে হুমকি দেয়া অব্যহত রাখে। এ ঘটনার পরের দিন ১৬ ফেব্রুয়ারী অতিরিক্ত সহকারী জজ আদালতের সেরেস্তাদার মো: মাহবুবুর রহমান জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বুধবার দুপুরে আরিফা বেগম নামে ওই নারী সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো: ইকবাল মাহমুদের ব্যাক্তিগত কক্ষে প্রবেশ করে নিজেকে মন্ত্রীর স্ত্রী পরিচয় দিয়ে তাদের বিরুদ্ধে কেন থানায় জিডি করা হয়েছে এ বিষয়ে হুমকি দিতে থাকেন। পরে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারকসহ কয়েকজন বিচারক ওই নারীকে জিজ্ঞাসাবাদ শেষে কোর্ট পুলিশের মাধ্যমে আটক করে সদর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আদালতের সেরেস্তাদার মো: মাহবুবুর রহমান বাদী হয়ে সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।