• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত  জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে সিদ্দিকী এন্টারপ্রাইজ জামালপুরে প্রতিদিন শতাধিক রোজাদারদের বিনামূল্যে ইফতার বিতরন

ফজলে এলাহী মাকাম :
মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে শহরের সকারবাজারস্থ সিদ্দিকী এন্টারপ্রাইজ নামের একটি মানবিক প্রতিষ্ঠান।পুরো রমজার মাস জুড়ে প্রতিদিন শতাধিক হতদরিদ্র,অসহায়,দিনমজুর,রিকসাওয়ালা  রোজাদারদের তৃপ্তিমত ইফতার বিতরন করছে শহরের সিদ্দিকী এন্টারপ্রাইজ।বিগত রমজানের মত এবারও

অসহায় মানুষদের বিনামূল্যে এসব ইফতার সামগ্রীর পাশাপাশি করোনা পরিস্থিতিতেও চলছে মানুষের প্রতি মানবিক সহায়তার কার্যক্রম। পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে সেই ২০১৫ সাল থেকে সারাদিন রোজা রেখে এসব অসহায় দরিদ্র মানুষগুলোকে ইফতার বিতরন করে আসছে। এবারও সিদ্দিকী এন্টারপ্রাইজ সকাল বাজার অফিস থেকে প্রতিদিন শতাধিক রোজাদারদের ইফতার বিতরন করেছে।

ইফতার নিতে আসা রিকাসাচালক মতি মিয়া বলেন, লকডাউনে তেমন কোন রোজগার নাই,ইফতারির সময় এইখান থাইক্যে টেহা ছাড়া ইফতার দেয়। রোজা রাইখা একটু ভালামত ইফতার করি। আল্লাহ তাগরে ভালা করুক। মতি মিয়ার মত আরেক দিনমজুর খবির আলী জানান,জামালপুরে অনেক মানুষের ধন আছে কিন্তু মন নাই। এই ভাইরা সারা রোজা জুইরাই ইফতার দেয়। আল্লাহ তাগরে আরো বড় করুক দোয়া করি।

 

সারাদিন ব্যবসা পরিচালনা শেষে প্রতিষ্ঠানটির সহযোগীতাকারীরাও ইফতার বিতরনে সহায়তা করে থাকে। তাদের মাঝে মেসার্স সিদ্দিকী এন্টারপ্রাইজ এর, ম্যানেজারদ্বয় আনোয়ার হোসেন জনি, আরিফুল ইসলাম, রমজান আলী, সুফল কুমার, জাহাঙ্গীর আলম সুজন, মো রাজন, মসিউর রানা প্রমুখ রয়েছে।

এ বিষয়ে সিদ্দিকী এন্টারপ্রাইজ সকাল বাজারের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকী আদনান জানান, পারিবারিক ভাবেই আমরা মানুষের মানবতার কাজে নিয়োজিত থাকি।যে কোন সমস্যায় আমরা মানুষের পাশে দাঁড়াই নিঃস্বার্থ ভাবেই।

আমার বড় ভাই বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক  সিদ্দিকী নাজমুল আলম এর নির্দেশে আমরা সেই ২০১৫ সাল থেকে রমজানে প্রতিদিন শতাধিক রোজাদারদের জন্য ইফতারের ব্যবস্থা করে থাকি। সেই সাথে করোনা মোকাবিলায় এ পর্যন্ত কয়েক হাজার পরিবারকে খাদ্য সহায়তা ও  ঈদ সামগ্রী বিতরন করে আসছি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সবসময়ই অব্যহত থাকবে বলেও জানান তিনি। এছাড়া অসহায় এসব মানুষের জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।