• রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত  জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত 

ইসলামপুরে গরুচোর চক্রের ৬সদস্য আটক

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি ॥

জামালপুরের ইসলামপুর গরু চুরি মামলার চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর সার্কেলের এএসপি মোঃ সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ রাতভর অভিযান চালিয়ে চোর চক্রের ৬ সদস্য উপজেলার পাথর্শী ইউনিয়নের গামারিয়া গ্রামের সাকির শেকের ছেলে জাকিউল ইসলাম(২৫),মৃত-বাচ্চু আকন্দের ছেলে আলাল আকন্দ(৫০),সুলতান মিয়ার ছেলে ফরহাদ হোসেন কালু মিয়া(২৮),মূখশিমলা পশ্চিম পাড়া গ্রামের শহিদুল ইসলাম মনি হাজীর ছেলে লিমন মিয়া(২৮) নবী মন্ডলের ছেলে আছাদুল্লাহ বিটকেল (১৬) ও মূখশিমলা পাঁচপাড়া গ্রামের দুদু শেখের ছেলে আকরাম হোসেন(৩২)কে আটক করা হয়।
ইসলামপুর থানার এসআই হাসমত আলী জানান, উপজেলার সাপধরী ইউনিয়নের কাঁসারি ডোবা গ্রামের মৃত মুনসর সরদারের ছেলে তোতা মিয়ার বাদী হয়ে একটি গরু চুরি হয়েছে মর্মে ৪মে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওইদিনই চিহ্নিত গরুচোর উপজেলার পলবান্ধা ভাটিপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলী মাখনের ছেলে বাছিরুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেফতার এবং গরুটি উদ্ধার করা হয়। ওই মামলায় অভিযান চালিয়ে আরো ৬জনকে আটক করা হয়েছে।
ইসলামপুর থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান জানান, গরুচোরদের আটক করে চুরি মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।