• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার মাদারগঞ্জে হিটস্ট্রোকে  কৃষকের মৃত্যু! বাড়ীতে শোকের মাতম 

বকশীগঞ্জে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে নুরানী আক্তার (২০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার বেলা ১১ টায় বকশীগঞ্জ পৌর এলাকার গোয়ালগাও মধ্য পাড়া গ্রামের নুরনবী মিয়ার বাড়ির পাশে একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে শ্রীবরদী উপজেলার মাধবপুর গ্রামের স্বামী সোলাইমান হোসেনের বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন নুরানী আক্তার। রোববার সকালে নুরানী আক্তারের মরদেহ আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করেন থানা পুলিশ।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় বকশীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।