• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত  জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

জামালপুর জোরপূর্বক দখল ও যাতায়াতের রাস্তা অবরোধের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর সদরের বাঁশচড়া পূর্বগ্রামে পৈতিক জমি জোরপূর্বক দখল ও যাতায়াতের রাস্তা অবরোধের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

রবিবার দুপুরে ভুক্তভোগী পরিবারগুলো আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জুলহাস উদ্দিন,সাগর উদ্দিন সহ আরো অনেকে।  এ সময় বক্তারা অভিযোগ করেন ,তাদের দাদা মৃত আহাম্মদ আলীর ৪ সন্তানের মধ্যে জুলহাসের পিতা মৃত ময়েন উদ্দিন ও সাগরের পিতা মৃত আয়েন উদ্দিন এর পৈতিক ওয়ারিস সূত্রে প্রাপ্ত বাড়ির সামনের অংশের জমি কোনরূপ রেজিস্ট্রি বন্টননামা করে জোর পূর্বক তার চাচা জামাল উদ্দিন জবর দখল করেছে। পাশাপাশি তাদের বাড়ি থেকে বের হবার রাস্তাটুকু না দিয়ে পরিবার গুলোকে অবরূদ্ধ করে রেখেছে। এ নিয়ে জুলহাস ও সাগর প্রতিবাদ করলে জালাল উদ্দিন তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার পাশাপাশি পরিবার গুলোর যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ায় অবরূদ্ধ হয়ে পড়েছে। এ নিয়ে জীবনের নিরাপত্তা চেয়ে তাদের জমির বৈধ রেজিস্ট্রি বন্টননামা করে দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেছে পরিবারটি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।