• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত  জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

জামালপুরে সাত উপজেলায় গণটিকা শুরু

 

ফজলে এলাহী মাকাম ঃ

জামালপুরে করোনার গণটিকা কার্যক্রম শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। শনিবার সকালে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
জামালপুর পৌর এলাকার পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সিভল সার্জন ডা. প্রণয় কান্তি দাস প্রধান অতিথি হিসেবে এই টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলন শরিফুল ইসলাম শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন। জামালপুরে ৬৭টি ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে ৩টি করে বুথের মাধ্যমে মোট ৪০ হাজার ২০০ এবং জামালপুর পৌরসভার ১২টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রের মাধ্যমে ২ হাজার ৪০০ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। সবমিলিয়ে আজ মোট ৪২ হাজার ৬০০ মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে জানিয়েছেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস। প্রতিটি বুথে ২ জন করে স্বাস্থ্যকর্মী ও ৩ জন করে স্বেচ্ছাসেবক কাজ করছে। জামালপুরে করোনা প্রতিরোধে এক যোগে গনটিকা প্রদান করছে জেলা স্বাস্থ্য বিভাগ।

অপরদিকে সাত উপজেলার মেরুরচর ইউনিয়ন সহ  ১০৬৫ জন প্রশিক্ষিত জনবল নিয়ে টিকার ডোজ প্রদান করা হচ্ছে। কোভিড-১৯ টিকাদন ক্যাম্পেইনে শুরুতে টিকা নিলেন মেরুরচর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ ও মেরুরচরের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ সহ আরো অনেকে।এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জউপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা: প্রতাপ নন্দী ।

এছাড়াও জেলা শহরে মির্জা আজম অডিটোরিয়ামে নিদিষ্ট একটি টিকা রয়েছে। সেখানে সপ্তাহের ছুটির দিন ছাড়া প্রতিদিন ১১শত ডোজ টিকা দেয়া হয়।
জামালপুরের বৃহৎ জনগোষ্টিকে টিকার আওতায় আনার জন্য জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্দ্যোগ গ্রহন করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।