• সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত

জামালপুর ৩৫ বিজিবি’র বিশেষ অভিযানে ইয়াবা মদ গাঁজা উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি:

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন, পিএসসি’র সার্বিক দিক নির্দেশনায় কুড়িগ্রাম ও জামালপুর জেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় গত ১ আগস্ট থেকে ৮ আগস্ট ২০২১ তারিখ পর্যন্ত রৌমারী উপজেলার সাহেবের আলগা, গয়টাপাড়া, মোল্লারচর, রৌমারী, হিজলামারী ও বালিয়ামারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়।

এসব অভিযানে ৩ হাজার ২৮৪ পিছ ইয়াবা ট্যাবলেট, ভারতীয় ৬৯ বোতল মদ এবং ৫০০ গ্রাম গাঁজা মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। যার সর্বমোট সিজার মূল্য ১০ লাখ ৯০ হাজার ৪৫০ টাকা। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।