• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা ​ জামালপুরে শুভ পাঠনের নেতৃত্বে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা  জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এসআইডব্লিউএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জের আহসান হাবীব জুয়েল জামালপুরে নদ খননের নামে কৃষি জমি খনন জামালপুর সদরে পূর্ব বিরোধের জের ধরে আহত করায় থানায় অভিযোগ দায়ের  জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন 

শারীরিক প্রতিবন্ধি  আনোয়ারার ঘর সাজিয়ে দিলো জামালপুর সদর উপজেলা প্রশাসন

 

আফনান সাকিবঃ
শারীরিক প্রতিবন্ধি  আনোয়ারার ঘর সাজিয়ে দিলো জামালপুর সদর উপজেলা প্রশাসন।

গত ১৫ এপ্রিল জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান তার ভাঙা ঘর তৈরির জন্য টিন কিনে দেন। এ সময় অন্যান্যদের মাঝে ‍উপস্থিত ছিলেন সদর ‍উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন,জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম সহ আরও অনেকে।

জানা যায়,গেলকদিন আগে শহরের চালাপাড়া এলাকার বিধবা ও শারীরিক প্রতিবন্ধি আনোয়ারা আসে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এস এ টিভি ও বাংলাদেশ বেতার এর জামালপুর প্রতিনিধি ফজলে এলাহী মাকামের কাছে। এ সময় শারীরিক প্রতিবন্ধি আনোয়ারা জানায়,ঝড়ে তার ঘরের চাল পড়ে গিয়েছে। থাকার মত আর উপযুক্ত পরিবেশ নেই।

পরে সাংবাদিক ফজলে এলাহী মাকাম এ বিষয়ে সদর উপজেলার মানাবিক নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরানকে অবগত করলে তিনি বিশেষ বরাদ্দ থেকে আনোয়ারার ঘরের জন্য ২ বান নতুন টিন কিনে দেন। এতে আনোয়ার অনেকে খুশি হয়ে বলেন, ঝড়-বৃষ্টিতে আর কষ্ট করতে হবে না।এজন্য তিনি উপজেলা প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান বলেন,মানুষ মানুষের জন্য। আর এই সরকারের লক্ষেই হচ্ছে কোন মানুষ,গৃহহীন বা ছিন্নমূল থাকবে না।নিজের দায়িত্ববোধ থেকেই শারীরিক প্রতিবন্ধি আনোয়ারকে ঘর তৈরির জন্য টিন কিনে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সদর উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন জানান,বর্তমান শেখ হাসিনা সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সদর ‍উপজেলা প্রশাসন যথাযথ ভাবে কাজ করে যাচ্ছে।হতদরিদ্রদের সহায়তার পাশাপাশি কর্মমূখী প্রশিক্ষন দিয়ে তাদের সাবলম্বি করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।