• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা ​ জামালপুরে শুভ পাঠনের নেতৃত্বে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা  জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এসআইডব্লিউএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জের আহসান হাবীব জুয়েল জামালপুরে নদ খননের নামে কৃষি জমি খনন জামালপুর সদরে পূর্ব বিরোধের জের ধরে আহত করায় থানায় অভিযোগ দায়ের  জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন 

জামালপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আব্দুল হাই বুলু

আকন্দ সোহাগঃ
জামালপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন আব্দুল হাই বুলু । তিনি জেলার মাদারগঞ্জ উপজেলার  বালিজুড়ী ফাজেল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২২ উপলক্ষে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ক্যাটাগরিতে তাঁকে নির্বাচিত ঘোষণা জেলা বাছাই কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শিক্ষা কার্যালয়ের সহকারী পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম। জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু, ১৯৮৯ সালের ২১ জানুয়ারি গুনারীতলা ইউনিয়নের   জাঙ্গালিয়া ডিএম উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক ( গণিত) যোগদানের মধ্য দিয়ে শিক্ষকতা পেশা করেন। এরপর  ১৯৯১ সালের  ৬ মে মেলান্দহ উপজেলার  ফুলকোঁচা উচ্চ বিদ্যালয়ে যোগদানসহ  ১৯৯৪ সালের  ১ আগষ্ট মহিষবাথান আর এম উচ্চ বিদ্যালয়ে  যোগদান করেন। পরে  ১৯৯৫ সালের ১১ অক্টোবর বালিজুড়ী ফাজেল মাহমুদ উচ্চ বিদ্যালয়ে  সহকারী শিক্ষক (গণিত) হিসেবে যোগদান করেন।২০০৬ সালের ১ জুন সহকারী প্রধান হিসেবে দায়িত্ব পালনসহ ২০১৫ সালের  ১৭ জানুয়ারি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সবশেষ ২০১৫ সালের ২৭ জুন প্রধান হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। তিনি দায়িত্বগ্রহণের  পর থেকেই তিনি প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। শিক্ষার্থী অভিভাবকেরা জানান, প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি নিয়মিত সহ-পাঠ্যক্রম, শিক্ষামূলক কার্যক্রমে অত্যন্ত সুনামের সঙ্গে ভালো ফলাফল অর্জন করে আসছে। তাঁর দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শ্বিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। এর আগে ও তিনি  উপজেলা পর্যায়ে চারবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও ২০১৮ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। জানতে চাইলে প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু বলেন, প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সব সময় চেষ্টা করি নিজের সেরাটা দেওয়ার জন্য। আমাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এ অর্জন আমার সকল ছাত্র / শিক্ষকসহ মাদারগঞ্জবাসীর জন্য উৎসর্গ করলাম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।