• বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৪০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত 

জামালপুরে স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ফজলে এলাহী মাকাম ঃ
জামালপুরে বাংলাদেশ দাবা ফেডারেশন এর আয়োজনে মার্কস একটিভ স্কুল চেস চ্যাম্পস ২০২২   স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন  জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। এ সময় উপস্থিত ছিলেন জামালপুরের মানবিক পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান ,জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম,দাবা উপকমিটির আহ্বায়ক এডঃ নুরন নবী ভূইয়া সহ আরও অনেকে।
এ সময় বক্তারা মোবাইল ফোনের আসক্তি কমিয়ে, দাবা খেলার অভ্যাস এর মাধ্যমে  ধৈর্য্য ও চিন্তা-চেতনার বৃদ্ধির পাশাপাশি সুস্থ ধারার খেলাধুলা করার আহ্বান জানান।
পরে বিজয়ী সিংহজানী বহুমূখী বালক বিদ্যালয়,  রানার্সআপ জামালপুর জিলা স্কূল ও সরকারী বালিকা ‍উচ্চ বিদ্যালয়  ও শ্রেষ্ঠ খেলোয়ার দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগীতায় বিশেষ ভাবে সহযোহীতা করেন  জামালপুরের মানবিক পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ। এজন্য জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাকে  ধন্যবাদ  জ্ঞাপন করা হয়।এ ব্যাপারে জামালপুরের মানবিক পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ জানান,দাবা থেলার মানোন্নয়নে ও ভালো মানে টুর্ণামেন্টের আয়োজনে জন্য জেলা পুলিশের পক্ষে থেকে সার্বিক ভাবে সহযোগীতা করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।